সোমবার, ১০ আগস্ট, ২০১৫

বিশুদ্ধ প্রেমিকার অত্যাচারে আমি অসহায়...! পর্ব-১

বিশুদ্ধ প্রেমিকা ফোন দিয়ে জিগাইল, বাবু কই? উত্তরে কইলাম, বাসায় । কি করো ? কইলাম, নেশা করি ! এই নেশা করা ছাড়া তোমার আর কোন কাজ নাই ? কইলাম , আপাতত নাই ! তাইলে সোনা তোমাকে একটা কাজ দিই ? সেটা আমি কইলেও দিবা না কইলেও দিবা !হুদাই জিগাইয়া লাভ কি ! কি কাজ দিবা বইলা ফালাও ! বিশুদ্ধ প্রেমিকা একটুখানি হাসিয়া কহিল, বাবু তুমি কথা বেশি বল... শোনো, আমি বাড়ি থেকে বের হইছি , কাছাকাছি এসে তোমাকে ফোন দিলে তুমি বাস কাউন্টারে এসে আমাকে নিয়ে যেও । (আমি ক্ষেপে গিয়ে) কইলাম, অই তুই আমারে ভোদাই পাইছস ! আমি পারুম না ! তুই বাড়ি থেকে একা এতোটুকু পথ আসতে পারলি আর কাউন্টার থেকে বাসায় আসতে পারবি না ! ইয়ার্কি মারার জায়গা পাস না !এই ফালতু কাজ আমি করতে পারুম না ! (বিশুদ্ধ প্রেমিকা একটু ঢং কইরা) ওহ বাবু ! এমন করো ক্যান ! তোমারে ছাড়া রিকশায় একা বসতে আমার ভালো লাগে না ! পাশে ফাঁকা ফাঁকা লাগে ! ওহ সোনা অমন কইরো না ! আইসো হ্যাঁ ! কইলাম , আইচ্ছা ! ( ইশ ! অমন প্রেম এড়িয়ে চলার ক্ষমতা আমাকে দেওয়া হয় নি !)
দাঁড়িয়ে আছি কাউন্টারে । প্রেমিকা এখনো আসে নি । বলল , পাঁচ মিনিট মতো লাগবে । আমি প্রতিক্ষা করছি ,ইশ! বিশুদ্ধ প্রেমিকা বাড়ি থেকে আসবে আমি আবার রিকশায় হাত ধরে প্রেম করবো । এলোমেলো ভাবে ঘুরবো । ট্রাফিক সিগন্যালে রিকশা থেমে গেলে সে হুট করে একটা চুমু দিয়ে আশে পাশের সবাইকে কিংকর্তব্যবিমুট করে দিবে ! মানুষ এখনো প্রেমিক প্রেমিকার চুমুর সৌন্দর্য বুঝতে শিখেনি ! আর আমি তার মাথার চুলে নাক ডুবিয়ে শ্যাম্পুর ঘ্রান নিবো !
এরই মধ্যে একটা গাড়ি এসে থামল । এই গাড়িতেই আমার প্রেমিকা আছে । তাই গাড়ির দরজায় চোখ স্থির করে রেখেছি । বাবু...বাবু... ডাকে আমার ঘোর কাটলো, অই তুমি ওখানে দাঁড়িয়ে আছো ক্যান! গাড়িতে এসে আমার চালের ব্যাগ তরকারির ব্যাগ কে নামাবে ! হুম । আমি ব্যাগগুলো নিতে নিতে বললাম, অই তুই কি আমারে প্রেম করার জন্যে ডেকেছিস নাকি কুলি গিরি করার জন্যে ডেকেছিস ! হারামজাদি ! ফালতু ! আমি রাগে গরগর করছি আর সে মুচকি একটা হাসি দিয়ে ড্যাং ড্যাং করে আমার পাশ ঘেঁসে গাড়ি থেকে নেমে গেলো ! আর আমি ভোদাই হয়ে দুই হাতে দুইটা বস্তা নিয়ে তার পিছে পিছে হাঁটছি... কি বিচ্চিরি দৃশ্য মাইরি...!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন