শনিবার, ১২ জুলাই, ২০১৪

একটাইতো জীবন একটু অন্য রকম হলে ক্ষতি কি...! / জিপসি রুদ্র

আজকে গিয়েছিলাম একজনের সাথে দেখা করতে । তার সাথে অনেকদিন ধরেই ফোনে কথা হতো কিন্তু সময়ের অভাবে দেখা করা হয়ে উঠেনি । আজকে ফ্রি থাকার কারনে তার সাথে দেখা করার সিদ্ধান্ত ।
পূর্ব নির্ধারিত স্থানে দাঁড়িয়ে আছি প্রায় পনেরো মিনিটের চাইতে বেশি ।  মেয়েটি আসার কোন নাম গন্ধ নেই । একবার ভাবলাম চলে যাই । আবার ভাবলাম না আর একটু অপেক্ষা করি । পকেটে মোবাইলটা বেজে উঠলো । মোবাইলটা রিসিভ করে বললাম
কই?
সে বলল, তুমি কই
আমি যেখানে থাকার কথা সেখানে
পিছনে দেখো
আমি পিছন ফিরে তো অবাক ! অসাধারণ !
এই ! এই রকম হা করে আছো কেনো
আমার সরল উত্তর , আমি আমার লাইফে এতো কামুক  মেয়ে আগে দেখিনি !
ঢং!
ঢং না ঢং না ! বাসায় যদি আজকে আমার মা না থাকতো তাহলে তোমাকে আজকে আমার বাসায় নিয়ে যেতাম !
এই লুইচ্ছামি হচ্ছে কিন্তু...! সে মুখ টিপে বলল
ব্যাপার না বালিকা , চলো রিকশায় একটু লুইচ্ছামি করে আসি...
শুধু একটু...! একটু বেশি হলে কি সমস্যা...
“চলো কোন সমস্যা নেই” বলে রিকশার দিকে পা বাড়ালাম...
বালিকা বলল,  চলো ! একটাইতো জীবন একটু অন্য রকম হলে ক্ষতি কি...!


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন