শুক্রবার, ১৩ আগস্ট, ২০১০
অবিনাশি কষ্ট / জিপসী রুদ্র
আমারও স্বপ্ন ছিল দু’পশলা বৃষ্টির নিচে তোর হাত ধরে হাটতে রক্তিম সূর্য্য ডুবে যাওয়া নদীতে পা ভিজিয়ে অসীম শূণ্যতায় চেয়ে থাকতে, মানুষের সব স্বপ্ন কি পূরণ হয়? কখনও হয় কখনও হয়না।
আমার প্রতিটি সকাল এখন কুচকুচে কালো রাত্রি প্রসব করে। তোর স্মৃতিগুলো আমায় ভীষন যন্ত্রনা দেয়। এত যন্ত্রনা আমি আর সইতে পারিনা। কাউকে বুঝাতেও পারিনা। যে কষ্ট কাউকে বুঝানো যায়না সে কষ্ট ভয়ংকর। এই ভয়ংকর যন্ত্রনা নিয়ে তোর স্মৃতি হাতড়িয়ে আমি ভালবাসা খুঁজি।
মাঝরাতে ইদানিং আমার ভীষন যন্ত্রনায় ঘুম ভেঙ্গে যায়। ভিতরে কি যেন হয়। আমি অস্থির হয়ে পড়ি। সবকিছুকে অপরিচিত মনে হয়। তোর অস্তিত্ব অনুভব করতে চেষ্টা করি।
আচ্ছা, আমি যে তোকে হারিয়ে এত কষ্টে আছি তুই কি বুঝতে পারিস? পেয়ে হারানোর ব্যথা সেই বুঝে যে হারিয়েছে। তুই কিভাবে বুঝবি? তুইতো আমাকে হারাসনি। আমি তোকে হারিয়েছি। আমি দিব্যি তোর আছি।
মানুষ চাইলে সবকিছু ভূলতে পারে। শুধু পারেনা প্রিয়জন হারানোর স্মৃতি। আমিও পারিনি। তোর স্মৃতিগুলো আমাকে কাঁদায়। আবার কখনো আমাকে ভাবায়। আমি বারবার সেসব দিনগুলোতে ফিরে যাই। আর প্রত্যেক বারই চোখের পাতা ভিজে যায়।
মাঝে মাঝে আমার খুব জানতে ইচ্ছা করে কতটুকু ভালবাসলে একজন মানুষকে নিজের করে পাওয়া যায়? ভালবাসার পরিমাণটা যদি আমার জানা থাকত মনে হয় তার চেয়েও বেশী ভালবাসতাম তোকে।
কি কারনে চলে গেলি তা আমার কাছে স্পষ্ট নয়। আমার ভালবাসায় কি অপূর্ণতা ছিল? কি কারনে আমায় এত কষ্ট দিচ্ছিস?
তোর পোর্ট্রেট’র দিকে তাকালে আমি এলোমেলো হয়ে যাই। আমার দীর্ঘশ্বাসের উঞ্চতা বাড়তে থাকে। তোকে অনেক আদর করতে ইচ্ছা করে। ভেতরে আমি অসীম ব্যথা নিয়ে কাতরাতে থাকি। এই কষ্টের শেষ কোথায়?
আমি জানি, এই কষ্টের কোন শেষ নাই। তোর দেওয়া কষ্টগুলো সারাজীবন আমাকে লালন করতে হবে আর তা তুই কখনও জানবি না...
প্রাচীন
২৭, কে.বি প্লাজা, চকবাজার, চট্টগ্রাম।
মোবাইল-০১৭৩১৭৪৫৪১১, ০১১৯৫০৮২৪৮৬
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন