শুক্রবার, ১৩ আগস্ট, ২০১০

অপরিমিত প্রেম / জিপসী রুদ্র

তোমার ঠোঁটের উপর প্রথম ঠোঁট রাখার পর বুঝতে পারলাম
হিমালয় পর্বত পৃথিবীর সব চাইতে বড় ভূমিকম্পটির আঘাতে ধসে পড়ছে।
টুইন-টাওয়ার ভাঙ্গার দৃশ্যটি দেখলাম তোমার বাহুডোরে
পৃথিবী এভাবেই বিধ্বস্ত হবে প্রতিদিনই তোমার আর আমার অপরিমিত ভালবাসায়...
গর্জে উঠুক আকাশ পাতাল, এই সীমানা থেকে ওই সীমানা অবদি
কেঁপে উঠুক সমস্ত জলরাশি, বৃষ্টি-বাদলের পরিবর্তে পড়–ক রক্তবৃষ্টি
অসীম ভালবাসায় ধরনী হোক উম্মাদ বদ্ধ উম্মাদ...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন