আমি আর বিশুদ্ধ প্রেমিকা এক সাথে থাকি। প্রায় চার বছর ধরে। আমরা ভালোবাসি,
আমরা প্রেম করি, আমরা জ্যোৎস্না মাখি, আমরা দেহ বিনিময় করি একজন আরেকজনের
সাথে।
আবার আমাদের মন না চাইলে আমরা আলাদা আলাদা থাকি। সে তার জায়গায়। আমি আমার বাসায়। আমাদের সম্পর্কে বিবেদ নাই, বিদ্বেষ নাই, আছে শুধু সতেজ সজীব সবুজ ভালোবাসা!
আমাদের এই চার বছরের সম্পর্কে একটু একটু করে জমা হয়েছে কতো স্মৃতি কতো গল্প তা শুধু আমরাই জানি। আর কেউই জানে না।
নিলয়ের হত্যাকান্ডের পর আশা মনিকে জড়িয়ে যে সব কথা বাতাসে চাউর হইছে তা শুনে আমি তো বেশ স্তম্ভিত! আমি এখন আরো বেশি অসহায় বোধ করছি!
আমাকে যদি কেউ বাসায় এসে অথবা রাস্তায় খুন করে চলে যায় , আমার বিশুদ্ধ প্রেমিকা কী আদালতে আমার খুনের বিচার চাইতে পারবে না? আমার প্রেমিকা কী মামলা করতে পারবে না? সে বলবে যাকে খুন করা হয়েছে, সে আমার প্রেমিক। জিপসি রুদ্র। তাকে আমার সামনেই খুন করা হয়েছে। আমি দেখেছি। আমরা দুজন প্রেম করছিলাম এমন সময় অতর্কিত এসে দুজন আমাকে আটকে রাখে বাকি দুজন আমার প্রেমিকের উপর চাপাতি দিয়ে কোপাতে থাকে। অতিরিক্ত রক্ত ক্ষরণে আমার প্রেমিক আমার আদরের বয়ফ্রেন্ড আমার চোখের সামনেই মারা যায়। আমি তার চাক্ষুস সাক্ষী। মাননীয় ভারপ্রাপ্ত কর্মকর্তা দয়া করে আপনি এখন আসামিদের গ্রেপ্তারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করেন। পুলিশ কী মামলা নিবে না? নাকি বলবে নিকট আত্বীয় ছাড়া এসব মামলা করা যাবে না? আচ্ছা আমার বিশুদ্ধ প্রেমিকা কি আমার নিকট আত্বীয় নয়? এই মেয়েটি শহরে না থাকলে এই শহরে আমার নিশ্বাস বন্ধ হয়ে আসে । আমার নিশ্বাস নিতে ভীষন কষ্ট হয়। আমার অস্তিত্ব সংকট দেখা দেয়। আমার গোটা পৃথিবী থেমে যায়। অথচ সে আমার খুনের বিচার চেয়ে মামলা করতে পারবে না! সবাই বলবে, তাকে মারলো তোমাকে মারলো না কেনো? তুমি যদি এতোই তার পেয়ারি প্রেমিকা হও তাহলে দুই এক কোপ তোমার গায়েও তো পরতে পারতো! পড়লো না কেনো?
আচ্ছা আমার পরিবার কী জানে, আমি লিভ টু গেদার করি? আমি খুন হওয়ার পরে সবাই যখন জানতে চাইবে, জিপসি রুদ্র একটি মেয়েকে নিয়ে এক সাথে থাকতো , আপনারা জানতেন? মেয়েটা বলছে , সে জিপসি রুদ্রের বিশুদ্ধ প্রেমিকা! আমার মা কি উত্তর দিবে? ধর্মপ্রাণ আমার মা কী বলবে, হুম। আমি জানতাম। নাকি সামাজিকতার হাত থেকে বাঁচতে বলবে, অই মেয়েটিই আমার একমাত্র আদরের পুত্রের খুনি। নইলে সে কেমনে অক্ষত থাকে?
খুনিরা তাকে কোপ দেয়নি এটিই তার মানে আমার বিশুদ্ধ প্রেমিকার অপরাধ হয়ে যাবে? ক্যান ভালোবেসে কেউ চাইলে এক সাথে থাকতে পারবে না? রাষ্ট্রের কাছে এর ব্যাখ্যা কি?
আমি ভীষন অসহায় বোধ করি। আমাকে কেউ খুন করে ফেলে রাখলেও ন্যায় বিচার পাবে না! আহ! স্বাধীন রাষ্ট্রের মানুষ আমি! জন্ম আমার সার্থক! সালাম হে আমার বন্গ জননী !

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন