বুধবার, ৪ মার্চ, ২০১৫

ধর্ম বিরোধিতা আর আর নাস্তিকতা এক জিনিস নয় / জিপসি রুদ্র

নাস্তিকতার সাথে ধর্মবিরোধিতার কোন সম্পর্ক নাই । নাস্তিকতার মানেই হল অবিশ্বাস । কার প্রতি অবিশ্বাস ? ঈশ্বরের প্রতি অবিশ্বাস । এটাই নাস্তিকতা ।যারা অমুক ধর্মকে গালি দেয়, তমুক ধর্মকে গালি দেয়, তারা সবাই অমুক ধর্মের বিরোধী তমুক ধর্মের বিরোধী টাইপ লোক ।তারা নাস্তিক নয় । 

আমার অফিসে প্রায় হাজার খানেক নারী পুরুষ আমার অধিনে কাজ করে এবং তারা প্রত্যেকেই জানে তদের বস নাস্তিক ।একদম বিশুদ্ধ নাস্তিক। প্রতিদিনই তাদের নানান রকম সমস্যা আমাকে সমাধান করতে হয় । একদিন এক ছেলে এলো অফিস ছুটির আধ ঘণ্টা আগে । বললো , বস... আমি বললাম, কি হয়েছে ? আমাকে আমার সুপারভাইজার আসরের নামজ পড়তে যেতে দিচ্ছে না । তোর সুপারভাইজার কে ? মাসুদ বস । বল তারে আমি ডাকছি । ছেলেটি দৌড়ে গিয়ে তার সুপারভাইজার মাসুদ'কে ডেকে নিয়ে এলো । আর আমি নির্দেশ দিলাম ।
যদি কেউ নামাজ পড়ার জন্যে যেতে চায় তাহলে তাকে যেন যেতে দেওয়া হয় । এটিই এখন আমার ফ্লোরের নিয়ম ।

"নিজের পথের পথিক হবি ।
জ্ঞান নিবি ওদের থেকে ।
ওদের পথের পথিক হলে
পাবি না তুই তোকে"

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন