শনিবার, ৯ মার্চ, ২০১৩

ম্যাডাম খালেদা’র কাছে খোলা চিঠি... / জিপসি রুদ্র


রাজাকার ইস্যুতে বিএনপির অবস্থান আমি ভণ্ডামি ছাড়া অন্য কিছু ভাবতে পারছিনা। ভণ্ডামির একটা শেষ থাকে বা কিছু কিছু নৈতিক বিষয় নিয়ে মানুষ ভণ্ডামি করতে পারেনা কারণ বিবেক বাঁধা দেয়। কিন্তু ম্যাডামের ভণ্ডামির  মাত্রা এত বেশি তার কাছে বিবেক নামক জিনিসটি আর আছে কি নাই সেটা নিয়ে আমি যথেষ্ঠ সন্দিহান।
ম্যাডাম আপনার জামাই কাদের বিপক্ষে ৭১ এ যুদ্ধ করেছিল? আর আপনি যুদ্ধের সময় কাদের দ্বারা লাঞ্চিত হয়েছিলেন? এইসব বিষয় গুলো কি আপনি বেমালুম ভুলে গেলেন? যদি ভুলে না যান তাহলে কি কারনে কিসের স্বার্থে কার জন্য ওই একাত্তরের বেজন্মা জামাতের পক্ষ নিলেন? ক্ষমতার লোভে ? আপনার কি একবারও মনে হচ্ছে না একাত্তরে বিরোধী শক্তি জামাতের সাথে হাত মিলিয়ে ক্ষমতার দামে আপনি আপনার সতীত্ব বিক্রি করছেন? বিরঙ্গনা হিসাবে আমি আপনাকে যথেষ্ট সম্মান দিতাম কিন্তু গতকাল আপনি আপানার সংবাদ সম্মেলনের মধ্যমে সেই সম্মানে ছুরি চালিয়েছেন। আমি আগে থেকেই জানতাম আপনার প্রাতিষ্ঠানিক জ্ঞান কম কিন্তু গতকাল বুঝতে পারলাম আপনার মাথা পুরাই মাল শূন্য। আপনি একটা টিয়া পাখি। অন্যের শিখানো বুলি আওড়ান মাত্র।
আপনার দলে যারা মুক্তিযোদ্ধা আছে বা যারা রাজাকারের ফাঁসি চাই আপনার এই সংবাদ সম্মেলন কি তাদের মুখ চিরতরে বন্ধ করে দেয় নি? ওরা কি কখনও মন থেকে আপনাকে ক্ষমা করতে পারবে বা আগের মত আপনাকে গ্রহন করতে পারবে? দলের অবস্থানের জন্য হয়ত তারা কিছু বলতে পারছেনা কিন্তু তাদের মনের ভেতর যে দহন সে দহনে আপনি পুড়ে ছাই হয়ে গেছেন ।
আপনি যে কথা গুলো বলেছেন তার মধ্যে “সাম্প্রদায়িকতা” “গনহত্যা”র মত শব্দগুলো ব্যবহার করেছেন। আপনি কি এই শব্দগুলো ব্যবহারের আগে একবারও চিন্তা করেছেন। আমি এগুলো কোথায় ব্যবহার করছি? সাম্প্রদায়িকতা সরকার উস্কে দেয়নি দিয়েছে আপনার দলের সহায়তায় একাত্তরের বেজন্মা জামাত। আপনি কি গনহত্যার মানে জানেন? যদি না জানেন তাহলে শব্দটি ব্যাবহারের আগে জেনে নেওয়া উচিত ছিলনা?  সন্ত্রাস দমনের জন্য বা নিজের জীবন বাঁচানোর জন্য হত্যা কি গণহত্যা?
  এই প্রজন্ম অনেক বেশি শিক্ষিত অনেক বেশি যুক্তিবাদী। আপনার কি মনে হয় এই সমস্থ অতিমাত্রার সস্তা ও হাস্যকর কথা বলে আপনি তাদের আপনার দলে টানতে পারবেন? গতকালের সংবাদ সম্মেলনের পর থেকে আপনি এই প্রজন্মের মন থেকে যোজন যোজন মাইল দূরে সরে গেছেন।
 ম্যাডাম সোজা সহজ একটা কথা আপনাকে বলতে ইচ্ছা করছে এই দেশটি যেমন আস্তিকের তেমনি নাস্তিকেরও। তাই আস্তিক নাস্তিক ভাগ না করে আমরা সমবেত হয়ে তরুন প্রজন্মের সাথে একটা দাবীই তুলি “আমার সোনার বাঙলায়, রাজাকারের ঠাই নাই”। “আমার মাটি আমার মা, রাজাকারকে দেব না”। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন