কেউ যদি প্রশ্ন করে কবিতা কি বা কবিতার
সংজ্ঞা কি? এর একটাই উত্তর হতে পারে, কবিতার স্থায়ী কোন ত্বত্তীয় সংজ্ঞা নেই তবে
ব্যাখ্যা আছে। কবি সাজিদুল হকের মতে “
কোনটি কবিতা আর কোনটি কবিতা নয় এই বিচার করার স্পর্ধা কারো থাকা উচিত নয়”।
তাহলে প্রশ্ন আসে কবিতার ব্যাখ্যাটা কি? এই
প্রশ্নের উত্তরে বাঙলার বিশুদ্ধ কবি জীবনান্দের কথা বলা যায় “ কোন কিছুর সর্ব
উৎকৃষ্ট উপমাই হল কবিতা”। এখান থেকে ধারনা করা যাতে পারে লেখার বিষয়বস্তুর এমন
উপমা হবে যার কোন বিকল্প শিল্পগুন সমৃদ্ধ আর কোন উপমা থাকবেনা।
এই প্রসজ্ঞে বাঙলার আরেক কবি মাইকেলের কথা
বলা যেতে পারে “ শব্দের সর্ব উৎকৃষ্ট বিন্যাসেই হল কবিতা” । এখান থেকে ধারনা করা
যেতে পারে লেখার মধ্যে এমন কোন শব্দ থাকতে পারবেনা যেটার উৎকৃষ্ট বিকল্প শব্দ আছে।
মানুষের চারিত্রিক সনদ দেয় কমিশনার বা
চেয়ারম্যান আর কবিতার সনদ দিবে কবি নিজে । কবি নিজেই তার নৈতিক সমর্থনে বলে দিবে
এটা কবিতা ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন