বুধবার, ১৬ মার্চ, ২০১১

যদি ফিরতে পারিস / জিপসী রুদ্র


উৎসর্গ ঃ তোকে

দিয়ে দেব শরৎ আকাশ
নদীর ধারে ফড়িং উড়া কাঁশফুল
আর সদ্য জন্ম নেওয়া একটা প্রিয় কবিতা।
মেঘের কোলে রোদের হাসি
হেমন্তের বাতাসে ফসলের মেলা
আর গোপন রাখা না বলা কথা।
যদি ফিরতে পারিস....
দিয়ে দেব প্রজাপতির ডানায় ভেসে বেড়ানো স্বপ্ন
রাখাল মুখের বাঁিশর সুর
আর গোধুলির রক্তাক্ত বিকেল।
ফিরে আয়.... ফিরে আয়...
দিয়ে দেব যুবতী নদীর ভরাট যৌবন
আর পৃথিবীর সব সুন্দর।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন