তোমার চোখের উপর স্থির দৃষ্টি রেখে
হৃদয়ের উঞ্চতায় মিশতে চেয়েছিলাম..........
হৃদয় পুড়ল আমার হৃদয়-অনলে
আর এদিকে স্মৃতিগুলো হয়েছে
বিবাগী কষ্টের........
তীব্রতম যন্ত্রনা নিয়ে মাঝরাতে ঘুম থেকে
জেগে উঠি।
শূন্য মন্দিরে এখনও তোমার স্পর্শ খুঁজি......
হয়ত, কোন এক নিশ্চুপ রাতে মেঘের আড়াঁলে
আসবে তুমি পৃথিবীর সব রং নিয়ে.......
এ বিশ্বাসে দাঁড়িয়ে আছি কষ্টের উল্টো পিঠে...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন